নিউজ ডেস্ক : প্রায় আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার দুপুর একটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ। প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে কারাবন্দি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমান।

Be the first to comment on "জামিনে জেল থেকে মুক্ত মাহমুদুর রহমান"