শিরোনাম

জামিন নামঞ্জুর, হাসেমপুত্র রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক : প্লট বরাদ্দে দুর্নীতির এক মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীর জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন মতিঝিল থানার এ মামলায় রাসেলকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল; ওই আবেদনও আদালত নাকচ করে দিয়েছে।
মহানগর হাকিম সত‌্যব্রত শিকদার বৃহস্পতিবার শুনানি করে এই আদেশ দেন বলে দুদকের আইনজীবী মাহামুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন।
বিচারক আদেশে বলেছেন, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে যে কোনো দুই দিন তদন্ত কর্মকর্তা কারা ফটকে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
পারটেক্স থেকে ভাগ হয়ে গঠিত আম্বার প্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাসেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন।
রাসেলের ভাই সিটি ব‌্যাংকের পরিচালক আশফাক আজিজ রুবেলও দুদকের দায়ের করা এ মামলার আসামি, যিনি পারটেক্স গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।
রাসেল, রুবেল, ইকবালউদ্দিনসহ আটজনকে আসামি করে বুধবার মতিঝিল থানায় একটি মামলা করেন দুদকের উপ সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
ইকবালউদ্দিন চৌধুরী রাজউকের চেয়ারম্যান থাকাকালে ‘ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে’ অন‌্য আসামিদের সঙ্গে যোগসাজশে দুই ভাই রাসেল ও রুবেলকে ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এরপর বৃহস্পতিবার সকালে ঢাকার পরীবাগের বাসা থেকে ইকবালউদ্দিন এবং গুলশানের বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।
মামলার বাকি পাঁচ আসামি এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার এক সময় রাজউক বোর্ডের সদস‌্য ছিলেন।

basic-bank

Be the first to comment on "জামিন নামঞ্জুর, হাসেমপুত্র রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*