নিউজ ডেস্ক : পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার রসরাজ দাসকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার রসরাজের উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
রসরাজের আইনজীবী মো. নাসির মিয়া জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান রসরাজকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। মামলার পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।
৮ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের ওপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

Be the first to comment on "জামিন পেলেন রসরাজ"