শিরোনাম

জার্মানির কারাগারে জঙ্গির আত্মহত্যা

নিউজ ডেস্ক : জার্মানিতে আটক জাবের আল বকর নামে জঙ্গি কারাগারে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে দেশটির কর্মকর্তা। স্যাক্সোনির বিচার মন্ত্রণালয় থেকে বলা হয়, কারাগারে তার লাশ পাওয়া গেছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বার্লিনে বোমা হামলা করতে পারেন এমন সন্দেহে আটক হন সিরিয়ান এই অভিবাসী। দুই দিন পালিয়ে থাকার পর সোমবার তাকে আটক করে পুলিশ। কয়েক মাস ধরে পুলিশের নজরদারিতে ছিলেন জাবের। কিন্তু শনিবার তাকে আটক করতে গিয়ে ব্যর্থ হয়।

এরপর সোমবার তাকে আটক করতে সমর্থ হয় পুলিশ। আটকের পরই অনশন শুরু করেন যাবের। এরপর তো আত্মহত্যাই করে বসলেন। গত বছর জার্মানিতে আসার পর আশ্রয় পান জাবের।

basic-bank

Be the first to comment on "জার্মানির কারাগারে জঙ্গির আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*