শিরোনাম

জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

নিউজ ডেস্ক : ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশ নেন বিএনপি নেত্রী।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল আলম চৌধুরী, আবদুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভীসহ দলটির অঙ্গসংগঠনের নেতারা।

 

basic-bank

Be the first to comment on "জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*