শিরোনাম

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা

নিউজ ডেস্ক : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
৬১ জেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে যারা প্রার্থী হতে আগ্রহী, তারা ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশন সেসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
জনপ্রতিনিধিদের পরোক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার ২৮ ডিসেম্বর দিন ধার্য্য করেছিলো। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি।
১৯৮৮ সালে জাতীয় পার্টির এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল। পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করেন।
এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদেও প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে। এবং ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র : বিডিনিউজ

basic-bank

Be the first to comment on "জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*