শিরোনাম

জো রুট না বিরাট কোহালি, টেস্টে কে এগিয়ে? কী বলছে পরিসংখ্যান?

নিউজ ডেস্ক : তাঁদের চার জনের মধ্যে কে সেরা, তা নিয়ে বিতর্ক হলফিলের ক্রিকেটের অন্যতম চর্চার বিষয়। এঁদের মধ্যে এক জন, অস্ট্রেলীয় স্টিভ স্মিথ দলের হার এবং নিজের পারফরম্যান্স নিয়ে জর্জরিত। দ্বিতীয় জন, কেন উইলিয়ামসনের সঙ্গে ওয়ান টু ওয়ান ফাইটে বেশ খানিকটা এগিয়েই রয়েছেন তিনি। আপাতত বিরাট কোহালিকে ঘরের মাঠে চ্যালেঞ্জ জানাতে এসেছেন চতুর্থ প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জো রুট। দু’দেশের টেস্ট সিরিজ তো বটেই, প্রবল আলোচনায় দুই প্রবল প্রতিপক্ষের যুদ্ধও। সিরিজের প্রথম টেস্টে রুট সেঞ্চুরি করে নজর কাড়লেও পরে যাবতীয় লাইমলাইট গিয়ে পড়ে বিরাটের ম্যাচ বাঁচানো অপরাজিত ৪৯ এর দিকে। সিরিজের এখনও অনেক বাকি। বাকি দু’জনের যুদ্ধেরও। এখনও পর্যন্ত তাঁদের কেরিয়ারের দিকে এক বার নজর দিয়ে দেখা যাক পরিসংখ্যান কী বলছে? কে এগিয়ে এই দুই ডানহাতির মধ্যে। যেহেতু আপাতত টেস্ট সিরিজ চলছে, তাই এ ক্ষেত্রে শুধু টেস্টের পরিসংখ্যানই দেওয়া হল।
এখনও পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন রুট। খেলেছেন ৯০টি ইনিংস।
বিরাটও খেলেছেন সমসংখ্যক টেস্ট। তবে রুটের চেয়ে ছ’টি ইনিংস কম খেলেছেন তিনি।
৯০ ইনিংসে রুটের রান ৪২৩১।
বিরাট অবশ্য এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। ৮৪ ইনিংসে তাঁর রান ৩৬৪৩।
টেস্টে রুটের ব্যাটিং গড় ৫৩.৫৫।
এ ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। তাঁর ব্যাটিং গড় ৪৬.১১।
৪৯ টেস্টে ১১টি সেঞ্চুরি রয়েছে রুটের। রয়েছে ২৩টি হাফ সেঞ্চুরিও।
রুটের চেয়ে ২টি সেঞ্চুরি বেশি করেছেন বিরাট। করেছেন এক ডজন হাফ সেঞ্চুরি।
টেস্টে রুটের সর্বোচ্চ রান ২৫৪।
বিরাটের সর্বোচ্চ রান ২১১।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "জো রুট না বিরাট কোহালি, টেস্টে কে এগিয়ে? কী বলছে পরিসংখ্যান?"

Leave a comment

Your email address will not be published.


*