শিরোনাম

ঝিনাইদহে বোমাসহ ৪ জামায়াত কর্মী আটক

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি বোমাসহ জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ ভোররাতে কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে, লক্ষীকুন্ডু প্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জী (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) ও বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবীর চৌধুরী জানান, একদল জামায়াত কর্মী নাশকতা সৃষ্টি উদ্দেশ্যে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে ৫টি বোমাসহ পুলিশ আটক করে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী।

 

basic-bank

Be the first to comment on "ঝিনাইদহে বোমাসহ ৪ জামায়াত কর্মী আটক"

Leave a comment

Your email address will not be published.


*