নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির খাঁ (৫০) ও আমজাদ হোসেন (৫৫) নামে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটার পাশে নসিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতা-হতের ঘটনা ঘটে। নিহত আমির খাঁ কালীগঞ্জ উপজেলার ছোটঘিঘাটি গ্রামের মৃত বাবর খাঁর ছেলে ও আমজাদ হোসেন কোটচাঁপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত কেদার আলী বিশ্বাসের ছেলে। আহতদের মধ্যে ছোটঘিঘাটি গ্রামের লিটন হোসেন (২৮), জাহাঙ্গীর হোসেন (২৮), বসির উদ্দীন (৪৫) ও আবুল কালাম (৩৫) কে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

Be the first to comment on "ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪"