নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী থানার সাতাশ এলাকায় একটি তুলার কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সকাল সোয়া ১০টার দিকে সাতাশ এলাকার একটি তুলার কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তুলা, ঝুট ও তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন পুড়ে গেছে। তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Be the first to comment on "টঙ্গীতে তুলার কারখানায় আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে"