নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। দুপুর ২টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
এর আগের ম্যাচে টাইগারদের নাটকীয় হারে আশাহত হয়েছেন দর্শকরা। ৩১০ রানের টার্গেন নিয়ে খেলতে নামা বাংলাদেশকে ২১ রানের হার মানতে হয়। তবে হার দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জেতার বহু রেকর্ড আছে বাংলাদেশের। প্রথম ম্যাচে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও ইমরুল-সাকিবের সফলতা এ ম্যাচেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড"