শিরোনাম

টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজকের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সাকিবদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা শুরু হবে দুপুর ১টায়।

আজকের ম্যাচটি কুমিল্লার জন্য বাঁচা-মরার লড়াই। কারণ ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন খাদের কিনারে। ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে অবস্থান করছে তারা। হাতে আছে ৫ ম্যাচ। শীর্ষ চারে যেতে হলে সবকটি ম্যাচেই জয় তুলে নিতে হবে মাশরাফির দলকে। চলতি আসরেই কুমিল্লাকে ৩৩ রানে হারিয়েছিল ঢাকা। সাকিবদের ছুড়ে দেয়া ১৯৪ রানের জবাবে মাশরাফির দল গুটিয়ে গিয়েছিল ১৬১ রানে। মাশরাফিরা কি পারবেন প্রতিশোধ নিতে?

অন্যদিকে ৭ ম্যাচ খেলে চারটিতে জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে তামিমদের চিটাগং ভাইকিংস। তাই পয়েন্ট বাড়িয়ে নেওয়ার জন্য আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই।

দিনের অপর খেলায় সন্ধ্য পৌনে ৬টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস এবং খুলনা টাইটান্স।খেলাগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

basic-bank

Be the first to comment on "টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস"

Leave a comment

Your email address will not be published.


*