নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে ড্যারেন স্যামির রাজশাহী। খেলা শুরু হবে সন্ধ্য পৌনে ৬টায়।
চলতি বিপিএলে সাদামাটা দল নিয়ে দারুণ চমক দেখিয়ে যাচ্ছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স। অধিনায়ক মাহমুদ উল্লাহর কাছে এর চাইতে সুখের সময় আর কিছু হতে পারে? পয়েন্ট তালিকার শীর্ষ দলটির বিপক্ষে আজ দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে তালিকার ৫ নম্বরে থাকা ড্যারেন স্যামির রাজশাহী কিংস।
শেষ ম্যাচে ম্যাচে দুদলই জয় পেয়েছে। বরিশাল বুলসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে খুলনা টাইটান্স। আর রাজশাহী কিংস ১২ রানে পরাস্ত করেছে দারুণ ফর্মে থাকা রংপুর রাইডার্সকে। বলার অপেক্ষা রাখে না যে, খুলনা-রাজশাহীর আজকের লড়াইটা বেশ জমজমাট হবে।
এছাড়া চলতি মৌসুমে ব্যাটে-বলে সমান তালে দারুণ সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের চলতি আসরে ৮ ম্যাচে ব্যাট হাতে একটি ফিফটিসহ করেছেন ২০৪ রান। বল হাতে দখলে নিয়েছেন ৮ উইকেট।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

Be the first to comment on "টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী কিংস"