শিরোনাম

টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে টাইগাররা

নিউজ ডেস্ক : আগে ব্যাট করতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু টস জিততে পারেননি। জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ চার দেখায় তিনবার জয়ের স্মৃতি নিয়ে এই ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে খেলেছিল টাইগাররা। আর প্রথম পর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছিল ইংলিশদের। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তার মানে শেষ দুইটি দেখায়ই জয় টাইগারদের।

basic-bank

Be the first to comment on "টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে টাইগাররা"

Leave a comment

Your email address will not be published.


*