শিরোনাম

টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক : বাছাইপর্বের সুপার সিক্সেই শেষ হয়ে গেল রুমানা বাহিনীর বিশ্বকাপ যাত্রার স্বপ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে ৪২ রানে পরাজিত হলো টাইগ্রেসরা। অন্যদিকে পাকিস্তানকে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেছে ভারত। রুমানা বাহিনীকে ব্যাগ গুছিয়ে দেশে ফেরার বিমানেই উঠতে হচ্ছে। দারুণ বল করে লঙ্কানদের ১৯৭ রানে বেঁধে ফেলার পর ব্যাটিং ব্যর্থতায় ২১ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এরপরই নামে বৃষ্টি।

টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠানোটা একেবারে বৃথা যায়নি তার প্রমাণ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কা তোলে ১৯৭ রান। অভিজ্ঞ সালমা খাতুন ৯ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ১৮ রানে তুলে নেন ৩ উইকেট। এছাড়া সুরাইয়া, পান্না, খাদিজা, রুমানা এবং শায়লা শারমীন ১টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৪ রান করেন চামারি আতাপাত্তু। দ্বিতীয় সর্বোচ্চ রান হাসিনি পেরেরর ৩২।

জবাবে ব্যাট করতে নেমে কোনো প্রথম বলেই ডাক মেরে বিদায় নেন শারমিন সুলতানা। ১৩ রানে বিদায় নেন ফারজানা হক (৫)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকে। দলীয় ২৫ রানে অধিনায়ক রুমানা আহমেদ ২ রান করে এলবিডাব্লিউয়ের শিকার হন। একপ্রান্ত আগলে লড়াই করছিলেন উইকেটকিপার কাম ওপেনার নিগার সুলতানা। দলীয় ৫২ রানে তিনিও ২৪ রান করে আউট হয়ে যান। পরের বলেই বিদায় হন শারমিন আখতার (০)। এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু হয়নি। সর্বোচ্চ ৮৪ রান করে ম্যাচসেরা হন চামারি আতাপাত্তু।

basic-bank

Be the first to comment on "টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিল শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*