নিউজ ডেস্ক : আবার সেই ওড়িশা। ফের আরও এক অমানবিক ঘটনা। টাকার অভাবে টায়ার এবং ডালপালা দিয়ে স্ত্রীকে কবর দিতে হল মেঘু ভৌ নামে এক ব্যক্তিকে। তার মেয়ে ভিন জাতে বিয়ে করেছিল। শাস্তিস্বরূপ কয়েকবছর আগে একঘরে করে দেয়া হয়েছিল মেঘু ও তাঁর গোটা পরিবারকে। তাই স্ত্রী সজনা মারা যাওয়ার কাউকে পাশে পেলেন না মেঘু। এমনকী আত্মীয়রাও পর্যন্ত পাশে দাঁড়াতে অস্বীকার করে। এই ঘটনার কয়েকমাস আগে অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রীর মৃতদেহ নিয়ে ১২ কিলোমিটার হেঁটেছিলেন দানা মাঝি।
সূত্র: আজকাল

Be the first to comment on "টাকার অভাবে টায়ার দিয়ে কবর দিতে হল স্ত্রীকে"