শিরোনাম

টাকার জন্য ফাঁসানোর চেষ্টা চলছে: আরাফাত সানির মা

নিউজ ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে ‘টাকার জন্য ফাঁসানোর চেষ্টা চলছে’ বলে দাবি করেছেন তার মা নার্গিস আক্তার। তথ্যপ্রযুক্তি আইনে এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার সকালে আমিনবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সানি। তাকে প্রথমে মোহাম্মদপুর থানা হাজতে নিয়ে এরপর আদালতে নেওয়া হয়েছে।

সেই তরুণীর অভিযোগ, আরাফাত সানির সঙ্গে তার ৭ বছর ধরে সম্পর্ক ছিল। ২০১৪ সালের ডিসেম্বরে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এরপর থেকেই নাকি সানি পরিবারকে জানাতে গড়িমসি শুরু করে। সম্প্রতি ওই নারী বাসায় তুলে নেওয়ার জন্য সানিকে চাপ দিলে সানি দুজনের কিছু অন্তরঙ্গ ছবি দিয়ে সেই তরুণীকে ব্ল্যাকমেইল করার চেষ্ট করেন। এক পর্যায়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে সেসব ছবি আপলোড করেন সানি। এই অভিযোগে গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন সেই তরুণী।

মামলার এজাহার থেকে জানা গেছে, পরিবার থেকে বিয়ের চাপ থাকায় ওই তরুণী সানিকে বলেন, হয় তাকে তুলে নেওয়া হোক, না হলে বিবাহ বিচ্ছেদের ব‌্যবস্থা করা হোক। এরপরই মূলত সানি ওই ছবিগুলো সোশ্যাল সাইটে আপলোড করেন বলে অভিযোগ।

এদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আরাফাত সানির মা নার্গিস আক্তার সাংবাদিকদের বলেছেন, “ওই মেয়ে টাকার লোভে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। ” ওই তরুণী সানির সঙ্গে বিয়ের দাবি করলেও কোনো কাবিননামা দেখাতে পারেনি বলে দাবি করেন নার্গিস আক্তার।

এদিকে আরাফাত সানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "টাকার জন্য ফাঁসানোর চেষ্টা চলছে: আরাফাত সানির মা"

Leave a comment

Your email address will not be published.


*