নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের প্রায় ৬০ কিলোমিটার অংশে টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৮শ’ সদস্য মোতায়েন রয়েছে। এতো কিছুর পরও মহাসড়কে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানজটে আটকে পড়া অসংখ্য মানুষ। পুলিশের পক্ষ থেকে মহাসড়কের উত্তরবঙ্গের প্রধান ফটক মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ৪টি ওয়াচ টাওয়ার নির্মান, ১০টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
মহাসড়কে যানজট নিরসন, অপরাধ নিয়ন্ত্রণসহ যাত্রী হয়রানি রোধসহ ঘরে ফেরা নির্বিঘœ করতে জেলার মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত র্যাব-১২ ও পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে। মহাসড়ক পর্যবেক্ষণের জন্য প্রায় মহাসড়কের পাশে প্রায় ২৫টি স্থানে তাবু স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহাসড়কের মির্জাপুর, টাঙ্গাইল সদর ও এলেঙ্গা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছে বলে টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন জানিয়েছেন। মহাসড়কে পুলিশের কয়েকটি মোটরসাইকেল ভ্রাম্যমান টিম টহলে সময় বেধে কাজ করছেন। মহাসড়কে যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের লেখা একাধিক ফেস্টুন মহাসড়কের দুই পাশে সাটানো হয়েছে। জেলা প্রশাসন, র্যাব ও পুলিশের এসব টিম গত সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করেছেন। ঈদের পরের দিন থেকে পুণরায় একইভাবে এক সপ্তাহ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে নিয়োজিত থাকবে।
সূত্র জানায়, মহাসড়ক দিয়ে টাঙ্গাইল হয়ে প্রতিদিন গড়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ২৩টি জেলার বিভিন্ন ধরনের কমপক্ষে ২০/২৫ হাজার যানবাহন চলাচল করে থাকে। আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল আরও ব্যাপক হারে বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাপকহারে বেড়ে গেছে। বর্তমানে মহাসড়কে প্রতিদিন কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। মহাসড়কে যেকোন সমস্যা দ্রুত নিরসনে ৬০ কিলোমিটার এলাকায় মোটরসাইকেলযোগে পুলিশের প্রায় ৪০টি ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করছে। সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধারকাজের জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি রেকার মজুদ থাকছে।
র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, যাত্রীদের নির্বিঘেœ গন্তব্যে পৌছাতে র্যাব-১২ এর সদস্যরা মহাসড়কের টাঙ্গাইল জেলার প্রায় ৬০ কিলোমিটার এলাকায় টহলে থাকছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন জানান, মহাসড়ক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারদেরকে (ভূমি) নিজ উপজেলা এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলা ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে যানজট নিরসনসহ অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত রাখা হয়েছে।
টাঙ্গাইল মহাসড়কে ৮শ’ পুলিশ-র্যাব মোতায়েন রয়েছে

Be the first to comment on "টাঙ্গাইল মহাসড়কে ৮শ’ পুলিশ-র্যাব মোতায়েন রয়েছে"