শিরোনাম

টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত সাইরাস মিস্ত্রি

নিউজ ডেস্ক : টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেয়া হল সাইরাস মিস্ত্রিকে। আপাতত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন ও পি ভাট। এছাড়াও অপর ডিরেক্টর নুসিল ওয়াদিয়াকেও সরিয়ে দেয়ার জন্য আগামী ২১ ডিসেম্বর বিশেষ ই জি এম ডাকতে চলেছে সংস্থা।

গত মাসে হঠাৎই টাটা সন্সের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয় সাইরাস মিস্ত্রিকে। তাঁর স্থানে ফিরে আসেন রতন টাটা। তারপর থেকেই চলছিল নানা ধরনের গোলমাল। একদিকে সাইরাস মিস্ত্রি দোষ দিচ্ছিলেন টাটা গোষ্ঠীকে।

অন্যদিকে টাটার অভিযোগ ছিল সংস্থাকে লাভের মুখ দেখাতে পারেনি সাইরাসের নেতৃত্ব। তাই বাধ্য হয়েই তাঁকে সরিয়ে দিতে হয়েছিল। এমনকি টি সি এস-এর বাণিজ্যে সাইরাস ক্ষতি করছিলেন বলেও অভিযোগ ওঠে। তাই নানাবিধ শাখা সংস্থা থেকেও শেষ পর্যন্ত বাদ যাচ্ছে সাইরাস মিস্ত্রির নাম। ‌‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত সাইরাস মিস্ত্রি"

Leave a comment

Your email address will not be published.


*