নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল চেলসি। অপেক্ষাকৃত দুর্বল দল সান্ডারল্যান্ডকে হারিয়ে টানা দশম ম্যাচ জিতল এন্তনিও কন্তের শিষ্যরা।
বুধবার রাতে প্রতিপক্ষের স্টেডিয়ামে ১-০ গোলে ম্যাচটি জিতে নেয় কস্তা-পেদ্রোরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। তবে সান্ডারল্যান্ডের ডিফেন্স ভেদ করা সম্ভব হচ্ছিল না। দারুণ ডিফেন্স করে তারা ৪০ মিনিট গোলবঞ্চিত রাখে চেলসিকে। ৪০ তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাস। তবে এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই।

Be the first to comment on "টানা দশম জয় তুলে নিল চেলসি"