শিরোনাম

টাম্পাকোর দুর্ঘটনাস্থল থেকে লক্ষাধিক টাকা উদ্ধার

নিউজ ডেস্ক : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ থেকে লক্ষাধিক টাকা পেয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, বৃহস্পতিবার দুপুরে পোড়া ওই কারখানা থেকে টাকা ও বেশ কিছু মালামাল উদ্ধারের পর তা গাজীপুর সিটি করপোরেশনের হেফাজতে রাখা হয়েছে।

ওই কারখানার নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে গত রোববার বিকাল থেকে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস‌্যরাও ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন।

এসআই সুমন বলেন, “কারখানা থেকে উদ্ধার করা খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামালের তালিকা করেছে পুলিশ। এর মধ্যে এক লাখ দুই হাজার ৭৫৫ টাকা এবং সাত হাজারের মত পোড়া টাকাও রয়েছে।”

এ ছাড়া ৮০০ টনের মত ধ্বংসাবশেষ ও ৮০টি খালি ড্রাম অপসারণ করা হয়েছে কারাখানা থেকে।

গত ১০ সেপ্টেম্বর বয়লার বিস্ফোরণের পর ওই কারখানা ভবনে আগুন লেগে যায়। পরদিন বিকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত‌্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। তবে শুক্রবার সেখানে নতুন কোনো লাশ পাওয়া যায়নি বলে এসআই সুমন জানান।

basic-bank

Be the first to comment on "টাম্পাকোর দুর্ঘটনাস্থল থেকে লক্ষাধিক টাকা উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*