নিউজ ডেস্ক : ট্রিপল সেঞ্চুরির রেকর্ড টেস্ট ক্রিকেটর মত লম্বা ভার্সনেও ভুরি ভুরি নেই। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তো আরও নেই। কিন্তু ক্রিকেটের সবচেয় ক্ষুদ্র ভার্সন টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি! ভাবা যায়! ৭২ বলে ৩০০ রান! এখনও পর্যন্ত যা করে দেখাতে পারেননি বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস গেইল কিংবা এবি ডিভিলিয়ার্সের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। এবার সেটাই করে দেখালেন অনামী মোহিত অহলাওয়াত।
যে কোনো শ্রেণির টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ড গড়লেন দিল্লির রঞ্জি দলের সদস্য মোহিত। একটি ম্যাচে ৩০০ রান করে নতুন ইতিহাসের রচনা করলেন পানিপতের এই ক্রিকেটার। পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেনের বিপক্ষে মাভি ইলেভেনের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৩০০ রান করেন মোহিত। আর তা করতে মোহিতের লেগেছে মাত্র ৭২ বল!
মোহিতের এই অবিশ্বাস্য ইনিংস সাজানো রয়েছে ৩৯টি ছক্কা ও ১৪টি চার দিয়ে। শেষ দুই ওভারে ২৫০ থেকে ৩০০ রান করেন মোহিত। মানে ১২ বলে ৫০! ২১ বছরের মোহিতের এই বিস্ফোরক ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান তোলে তার দল।

Be the first to comment on "টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি!"