শিরোনাম

টেইলএন্ডারদের দাপটে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড!

নিউজ ডেস্ক : ঠিক যেন বাংলাদেশ সিরিজের পুনরাবৃত্তি। টেস্টে ইংলিশ টেইলএন্ডারদের নিয়ে বাংলাদেশের বোলাররা মাথা কুটত।

এবার চেন্নাই টেস্টেও দেখা গেল সেই দৃশ্য। প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অল-রাউন্ডার মঈন আলী। তার সেই মহাকাব্যিক ইনিংস দ্বিতীয় দিনে ১৪৬ রানে শেষ হয়। তারপর টেস্ট খেলা কাকে বলে তা দেখিয়ে দিলেন টেইলএন্ডাররা। ১৫৭.২ ওভার খেলা শেষে ইংল্যান্ড ৪৭৭ রানে অল-আউট হয়ে যায়।
দ্বিতীয় দিনের শুরুতে বেন স্টোকস (৬) এবং জস বাটলার (৫) বিদায় নিলে চাপে পড়ে যায় ইংল্যান্ড। দলের রান তখন ৬ উইকেটে ৩০০। এই অবস্থা থেকে এতদূর যাওয়া তখন স্বপ্ন মনে হচ্ছিল। ক্রিজে তখনও ছিলেন মঈন আলী। কিন্তু দলীয় ৩২১ রানে উমেশ যাদবের বলে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন তিনি। তার ইনিংসটিতে ছিল ১৩টি চার এবং ১টি ছক্কার মার।

তখন সবাই ধরেই নিয়েছিল যে ৪০০ রানের নিচেই বেঁধে ফেলা যাবে ইংল্যান্ডকে। কিন্তু ঘটল উল্টোটা। ইংলিশ টেইলএন্ডারদের ইনিংস দেখলে বিষয়টি পরিষ্কার হবে। ১৫৫ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করেন আদিল রশিদ। স্টুয়ার্ট ব্রডও দরকারী ১৯ রান করেন। ১২ রান করেন বল। তবে ১৪৮ বলে অপরাজিত ৬৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন লিওন ডসন। ইনিংসটিতে ৫টি চার এবং ১টি ছক্কার মার রয়েছে। অষ্টম উইকেটে আদিল রশিদের সঙ্গে তার ১০৮ রানের জুটি ইংল্যান্ডের স্কোর পাঁচ শ’র কাছাকাছি নিয়ে যায়।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ২টি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন এবং অমিত মিশ্র নেন ১টি করে উইকেট।

basic-bank

Be the first to comment on "টেইলএন্ডারদের দাপটে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড!"

Leave a comment

Your email address will not be published.


*