নিউজ ডেস্ক : টেকনাফে মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে ২ জন মটর সাইকেল আরোহীর পা ভেঙ্গে গেছে। সোমবার সকাল সকাল ১১ টায় টেকনাফ উঠনি নামের স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- বরইতলীর মোহাম্মদ জুবাইর, জাঁহালিয়াপাড়ার মোহাম্মদ ইউনুচ, দমদমিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী শফিকের মেয়ে নুসরত শারমিন, আসমা আক্তার ও উখিয়া কুতুপালংয়ের মো: ইসমাঈল। আহত মটর সাইকেল আরোহীসহ ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি ২টি জব্দ করেছে পুলিশ।
টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত-৫

Be the first to comment on "টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত-৫"