শিরোনাম

টেলিফোনে আড়িপাতা প্রমাণে ট্রাম্পকে চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত নির্বাচনী প্রচারণার সময়ে বারাক ওবামা টেলিফোনে আড়ি পেতেছিলেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা প্রমাণে রিপাবলিকান দলের এক শীর্ষ আইনপ্রনেতা গতকাল রবিবার তার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। সিএনএনের সাথে এক সাক্ষাতকারে এ চ্যালেঞ্জ জানান সিনেটর জন ম্যাককেইন।

ম্যাককেইন বলেন, ‘এক্ষেত্রে প্রেসিডেন্টের দুটি পছন্দের যেকোনো একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আমেরিকার নাগরিকদের দাবি অনুযায়ী হয় তাকে এ অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে, না হয় তার করা অভিযোগের পক্ষে প্রমাণ দাখিল করতে হবে। ’

তিনি আরো বলেন, ‘আড়িপাতার ঘটনা সত্য এটা বিশ্বাস করার আমার কোনো কারণ নেই। কিন্তু আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট এক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট করতে পারেন। ’

এদিকে ওবামা তার এক মুখপাত্রের মাধ্যমে ট্রাম্পের এ অভিযোগ প্রত্যাখান করেছেন।

এক সাক্ষাতকারে ওবামার জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্লেপার বলেন, যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বা তার প্রচারণা শিবিরের কোন সদস্যের টেলিফোনে আড়িপাতার ঘটনা ঘটেনি।

basic-bank

Be the first to comment on "টেলিফোনে আড়িপাতা প্রমাণে ট্রাম্পকে চ্যালেঞ্জ"

Leave a comment

Your email address will not be published.


*