শিরোনাম

টেস্ট দলে ফিরলেন মুশফিক; নেই মুস্তাফিজ

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার কিউইদের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়।

 

সিরিজের প্রথম ওয়ানডেতেই চোট পেয়ে ছিটকে যাওয়া নিয়মিত টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম দলে ফিরেছেন। অভিষেক হতে পারে তাসকিনের। তবে খেলছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

টেস্ট সিরিজে মুস্তাফিজের না খেলার কথা আগেই শোনা গিয়েছিল। সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বটে, তবে এখনও পুরোপুরি ফিট বলা যাচ্ছে না তাকে। তাই কাটার মাস্টারকে বড় দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট এবং ফিজিও।

 

মুস্তাফিজের অনুপস্থিতিতে পেস নেতৃত্বের আক্রমণের আসতে পারে দিতে পারেন রুবেল হোসেন, শুভাশিষ রায়, কামরুল ইসলামদের ওপর। টেস্ট অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে তরুণ তুর্কি তাসকিন আহমেদের। ২০০৯ সাল থেকেই টেস্ট খেলছেন না মাশরাফি। শফিউল ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। সে ক্ষেত্রে বল হাতে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবে কে সেটাই একটা প্রশ্ন। হয়ত রুবেলের কাঁধেই দায়িত্বটা আসবে।

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফর্মে ফেরার আভাস দিয়ে টেস্ট দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আছেন মুশফিকের জায়গায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নাটকীয়ভাবে স্থান পাওয়া নুরুল হাসানও।

 

দেখে নিন প্রথম টেস্টের জন্য স্কোয়াড :

 

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশিষ রায়।

basic-bank

Be the first to comment on "টেস্ট দলে ফিরলেন মুশফিক; নেই মুস্তাফিজ"

Leave a comment

Your email address will not be published.


*