শিরোনাম

ট্যানারির ৩১ কোটি বকেয়া জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ

নিউজ ডেস্ক : আদালতের নির্দেশে ১৫৪ ট্যানারির ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০২ মার্চ) এ আদেশ দেন।

গত ২৫ জানুয়ারি ট্যানারির বকেয়া জরিমানার বিষয়ে জানাতে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করেন হাইকোর্ট। পরে তিনি আদালতকে জানান, ট্যানারিগুলোর বকেয়া জরিমানা দাঁড়িয়েছে ৩০ কোটি ৮৫ লাখ।

এরপর আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

দীর্ঘ দিন পরও যেসব ট্যানারি হাজারীবাগ থেকে সরিয়ে সাভারে না নেওয়ায় গত ১৮ জুলাই ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা করে ধার্য করেছিলেন আপিল বিভাগ। শিল্প সচিবকে এ অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল।

এরপর অর্থ আদায়ে ‘ব্যর্থতার’ কারণে শিল্প সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ।

ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট শিল্প সচিবকে তলব করেন।

মনজিল মোরসেদ বলেন, আদালত শিল্প সচিবকে বলেছিলেন এ ক্ষতিপূরণ যেন আদায় হয় তা নিশ্চিত করা। আদালতে প্রতিবেদন দাখিল করা যে কে কিভাবে টাকাগুলো দিচ্ছে। ১০ জানুয়ারি একটি প্রতিবেদন তারা দাখিল করেছেন, যেখানে দেখা যায় গত আগস্ট মাসে ১৫০ কোম্পানি ১০ হাজার টাকা করে দিয়েছে। কিন্তু সেপ্টেম্বরে মাত্র চারটি ও অক্টোবরে তিনটি কোম্পানি টাকা দিয়েছে। এতে বোঝা যায় আদালতের নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে না।

আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজারীবাগে ট্যানারি প্রতিষ্ঠান চালু রাখায় গত বছর ১৫৪ প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করে দেন আপিল বিভাগ।

basic-bank

Be the first to comment on "ট্যানারির ৩১ কোটি বকেয়া জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*