নিউজ ডেস্ক : গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকায় ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার নিহত ৩৯ জন এবং আহত ৩৬ শ্রমিকের স্মরণে শোক প্রস্তাব পাস করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া মন্ত্রিসভায় সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণেও পৃখক আরেকটি শোক প্রস্তাব পাস হয়েছে।
ট্যাম্পাকো নিহতদের স্মরণে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

Be the first to comment on "ট্যাম্পাকো নিহতদের স্মরণে মন্ত্রিসভায় শোক প্রস্তাব"