নিউজ ডেস্ক : দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চেয়েছেন খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ‘আর কোনও বদরুলের হাতে যেন কোনও নারী নির্যাতিত না হয়।’
বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে তিনি এসব কথা বলেন। আজ সকালে মাসুক মিয়া সৌদি আরব থেকে দেশে এসেছেন।
এদিকে, চীন থেকে দেশে এসেছেন নার্গিসের ভাই শামীম আহমেদ। তিনি জানান, অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না।
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।

Be the first to comment on "ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান নার্গিসের বাবা"