শিরোনাম

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার মোড়ে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বেলা সাড়ে ১১টার দিকে জানান, গভীর রাতে আলোকদিয়া মোড়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। এসময় অটোরিকশার চালক ও এক নারীসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে আহত একজনের মৃত্যু হয়।

basic-bank

Be the first to comment on "ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*