নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। উল্লাপাড়া থানার এসআই সেলিনা আক্তার জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – উপজেলার পূর্বদেলুয়া এলাকার হেনা মিয়ার ছেলে অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) ও একই এলাকার পাঞ্জের ভৌমিকের ছেলে অটোরিকশার যাত্রী আকাশ (১৯)।
এসআই সেলিনা বলেন, সকালে হাটিকুমরুল এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি উল্লাপাড়ার দিকে আসছিল। শ্রীখোলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে সাইফুল ও আকাশ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় বলে তিনি জানান। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

Be the first to comment on "ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে নিহত ২"