শিরোনাম

ট্রাফিক বিভাগের অভিযানে ৪৩২১ মামলা

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে জরিমানা আদায় করেছে।

ট্রাফিক বিভাগের অভিযানে ৪৩২১টি মামলা ও ১৭,৫৬,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫৩ টি গাড়ি ডাম্পিং ও ৫৯৪ টি গাড়ি রেকারও করা হয়।

১৮ জানুয়ারি ১৭ ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয় বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়।

basic-bank

Be the first to comment on "ট্রাফিক বিভাগের অভিযানে ৪৩২১ মামলা"

Leave a comment

Your email address will not be published.


*