শিরোনাম

ট্রাম্পকে ‘ঘ্যান ঘ্যান’ বন্ধ করতে বললেন ওবামা

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, আট নভেম্বরের নির্বাচনে চূড়ান্ত কারচুপি হবে এবং তা হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে। জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, “আমি জীবনেও দেখিনি কোন প্রেসিডেন্ট প্রার্থী ভোট হবার আগেই আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। এটা নজিরবিহীন। এরকম অভিযোগের কোন ভিত্তি নেই”।

একই সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্পকে ভোট পাওয়ার পরামর্শ দিয়ে ওবামা বলেন, ”এমন অযথা ঘ্যান ঘ্যান বন্ধ করুন এবং কিভাবে কিছু ভোট পাওয়া যায় তার চেষ্টা করুন”।

ইতালিতর প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এখন আমেরিকায়। মঙ্গলবার তাকে নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। সেখানে ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-প্রীতিরও কড়া সমালোচনা করেন ওবামা।

আমেরিকার রাজনীতিতে বহু বছর ধরেই যেখানে রুশ-মার্কিন সম্পর্ক স্পর্শকাতর একটি ব্যাপার সেখানে এক রেডিও অনুষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে এসেছেন যে, ৮ নভেম্বরের নির্বাচনে জিতলে ক্ষমতা গ্রহণের আগেই তিনি রাশিয়া গিয়ে পুতিনের সাথে বৈঠক করে আসবেন।

শুধু বারাক ওবামাই নয়, গত বেশ কদিন ধরেই প্রায় সব পক্ষেই তোপের মুখে আছেন ট্রাম্প। বিশেষ করে কিছু কথোপকথন ফাঁস এবং যৌন নিপীড়নের কিছু অভিযোগ ওঠায় নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জনমত জরিপগুলোতে।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পকে ‘ঘ্যান ঘ্যান’ বন্ধ করতে বললেন ওবামা"

Leave a comment

Your email address will not be published.


*