শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে সালমা হায়েককে হয়রানির অভিযোগ!

নিউজ ডেস্ক : ফের বিপাকে ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মেক্সিকান–মার্কিন অভিনেত্রী সালমা হায়েক। স্প্যানিশ ভাষায় সম্প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বলেন, ‘‌অভিযোগ উড়িয়ে দেয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের কাজ করতে রীতিমতো অভ্যস্ত ট্রাম্প। কিছু বছর আগে ওনার সঙ্গে আলাপ হয়। তখন আমার এক প্রেমিক ছিল। গায়ে পড়ে তার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করেন ট্রাম্প। আমার বাড়ির ফোন নম্বর জোগাড় করেন। তারপর থেকে যখন তখন ফোন করে জ্বালাতন করতেন। একসঙ্গে ঘুরতে যাওয়ার আবদার করতেন। বিরক্ত হয়ে ওনার সঙ্গে খোলাখুলি কথা বলি। জানাই, সারাজীবন একা থাকতে হলেও ওনার সঙ্গে প্রেম করার প্রশ্ন ওঠে না। এতেই মেজাজ বিগড়ে যায় ট্রাম্পের।

সংবাদমাধ্যমে আমার নামে কুৎসা রটাতে শুরু করেন। গায়ের জ্বালা মেটাতে বলেন, আমি বেঁটে। তাই আমার সঙ্গে প্রেম করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওনার।’‌ তবে তারপরও নাকি সালমাকে নিয়মিত ফোন করতেন ট্রাম্প। দেখা করার জন্য জোরাজুরি করতেন। সালমার দাবি, ‘‌ট্রাম্প ভেবেছিলেন কম উচ্চতা নিয়ে হয়তো হীনম্মন্যতায় ভুগব। যেচে ওঁর সঙ্গে দেখা করতে চাইব।’‌ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন সালমা হায়েক। গত এপ্রিল মাসেও ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

সূত্র: ‌আজকাল

 

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের বিরুদ্ধে সালমা হায়েককে হয়রানির অভিযোগ!"

Leave a comment

Your email address will not be published.


*