শিরোনাম

ট্রিপল এক্স ট্রেলারেও অনবদ্য দীপিকা ( ভিডিওসহ )

নিউজ ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের হলিউডে অভিনীত প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির নতুন আরেকটি ট্রেলার প্রকাশ করা হয়েছে।

প্রথম ট্রেলারটি দীপিকা পাড়ুকোনের ভক্তদের হতাশ করলেও নতুন ট্রেলারটিতে তিনিই হয়ে উঠেছেন সর্বেসর্বা। এ ট্রেইলারের প্রথম, শেষ ও মাঝে দীপিকাকে দেখা যাচ্ছে।
‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির প্রথম ট্রেলারে দীপিকা উপেক্ষিত ছিলেন বলে অভিযোগ করেন ভক্তরা। দীপিকাকে স্ক্রিনে কম সময় ধরে দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে নতুন ট্রেলারটি বোধহয় সেইসব অভিযোগের সমাপ্তি টেনেছে। এতে ছবির মূল চরিত্র জ্যান্ডার কেজ তথা ভিন ডিজেলের চেয়েও বেশি সময় ধরে দেখানো হয় দীপিকাকে।
এতে দেখা যায়, ছবিতে জ্যান্ডার কেজ তাকে সহায়তার জন্য একটি দলকে নিয়োগ দেবেন। ওই দলের সব সদস্যের বিশেষ দক্ষতা থাকবে। আর সেই দক্ষতাগুলোই ছবিতে দেখা যাবে। তবে দীপিকা অভিনীত সেরেনা চরিত্রটিকে ওই দলের ওয়াইল্ড কার্ড বলে মনে হচ্ছে। ট্রেইলারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ভারতীয় স্বরে দীপিকাকে কথা বলতে শোনা গেছে।

 ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় এ ছবিটিতে ভিন ডিজেল ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন নিনা দোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি এবং টনি জা। ছবিটি ২০১৭ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "ট্রিপল এক্স ট্রেলারেও অনবদ্য দীপিকা ( ভিডিওসহ )"

Leave a comment

Your email address will not be published.


*