শিরোনাম

ডিভোর্স ফাইল করেছেন আরবাজ-মালাইকা!

নিউজ ডেস্ক : ১৭ বছরের সম্পর্কের ইতি করতে চলেছেন মালাইকা অরোরা খান ও আরবাজ খান। শোনা গেছে, তাঁরা নাকি ডিভোর্স ফাইল করেছেন।

এবছরের গোড়ার দিকে মালাইকা অরোরা খান ও আরবাজ খান তাঁদের বিচ্ছেদের কথা সামনে আনেন। জানুয়ারি মাসে শোনা গিয়েছিল, আরবাজ খানের থেকে নাকি আলাদা হচ্ছেন মালাইকা অরোরা খান। কারণ জানাননি কেউই। কিন্তু বিচ্ছেদের কথা স্বীকার করেছিলেন দু’জনেই। তবে এও তাঁরা জানিয়েছিলেন, ব্রেক আপ নয়। ব্রেকে আছেন তাঁরা। তাঁদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল, যে খানিকটা দূরত্ব জরুরি হয়ে পড়েছিল। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

কিন্তু সূত্রের খবর, ডিভোর্সের জন্য নাকি আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন মালাইকা। এও শোনা যাচ্ছিল, অর্জুন কাপুরের কারণেই নাকি আরবাজ়ের থেকে দূরে সরে যান তিনি। যদিও মালাইকা বা অর্জুন, কেউ কথাটি স্বীকার করেননি। কিন্তু মালাইকা যবে থেকে আলাদা থাকছিলেন, তাঁর বাড়িতে যাতয়াত করতেন অর্জুন কাপুর। কিন্তু অর্জুন কাপুরের বাবা বনি কাপুর নাকি বিষয়টি পছন্দ করতেন না। অর্জুনকে তিনি বলেন, অর্জুন যেন কোনওভাবে সালমানের সঙ্গে সংঘাতে না যান। মালাইকার সঙ্গে বেশি মেলামেশা করলে সালমানের সঙ্গে ঝামেলা হতে পারে। তারপর থেকে নাকি মালাইকা-অর্জুন দূরত্ব বজায় রাখছিলেন।

তারপর আবার শোনা যায় মালাইকার সঙ্গে নাকি মাঝরাতে দেখা করতে এসেছিলেন অর্জুন কাপুর। এ হলো মে মাসের কথা। তারপর একাধিকবার একসঙ্গে দেখা যায় মালাইকা ও আরবাজকে। গত মাসে মালাইকা, অমৃতা অরোরা ও তাঁদের মা জয়েসের সঙ্গে ডিনার করেন আরবাজ়। উপস্থিত ছিলেন অমৃতার স্বামী শাকিলও। বান্দ্রার একটি রেস্তোরাঁয় ডিনার সারেন তাঁরা। তবে তারপর আলাদা আলাদা গাড়িতে রওনা হন মালাইকা ও আরবাজ। কিন্তু টুইস্ট এখানেই। মালাইকার গাড়িতে তিনি একা ছিলেন। কিন্তু আরবাজ়ের সঙ্গে ছিলেন মালাইকার বোন অমৃতা ও ভগ্নিপতি শাকিল। মালাইকা ও আরবাজের একটি ১৪ বছরের ছেলে আছে। তার নাম আরহান। ডিভোর্সের পর তিনি কার সঙ্গে থাকবেন, তা নিয়ে কোনও কথা শোনা যায়নি।

basic-bank

Be the first to comment on "ডিভোর্স ফাইল করেছেন আরবাজ-মালাইকা!"

Leave a comment

Your email address will not be published.


*