শিরোনাম

ঢাকার শৌচাগারের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক : নাগরিকদের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে কতগুলো গণশৌচাগার আছে, তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দুই সিটি কর্তৃপক্ষকে এ তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, আদালত একটি রুল জারি করেছেন। নাগরিকদের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, দুই সিটি মেয়র ও রাজউকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বল‍া হয়েছে।

basic-bank

Be the first to comment on "ঢাকার শৌচাগারের তালিকা চেয়েছেন হাইকোর্ট"

Leave a comment

Your email address will not be published.


*