শিরোনাম

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলাায় ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহতের পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালবাথানের নয়ানগর এলাকায় রেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।

এরপর থেকেই ঢাকা-রাজশাহীর ওই রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালিব মিয়া জানান, ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ সময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের এসআই দাদন মিয়া জানান, দুর্ঘটনার পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশের স্টেশনগুলোতে সিরাজগঞ্জ, চাঁপাই, ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস যাত্রাবিরতি করছে। তিনি জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

basic-bank

Be the first to comment on "ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*