শিরোনাম

ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন শুরু

নিউজ ডেস্ক : ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দুদিনব্যাপী ৯ম দক্ষিণ এশিয় অর্থনৈতিক সামিট শুরু হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার কৌশল ও ক্ষেত্র, আন্ত:আঞ্চলিক যোগাযোগ, সৌহাদ্য সুদৃঢ করা এবং নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পপারিক সহযোগিতা নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।
২০৩০ সালে দক্ষিণ এশিয়ার ভাবনা নিয়ে এই সামিটে দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০০ জন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই সামিটের বিস্তারিত বিষয় তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সামিটে দক্ষিণ এশিয়ার শীর্ষ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা অংশগ্রহন করবেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪ টি প্ল্যানারি সেশন এবং ৯ টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এছাড়া ২ দিনব্যাপী এই সম্মেলনের প্রতিটি সেশনেই উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদের সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোলস(এসডিজি) লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে এই সামিট। ২০৩০ সালে আমরা কোন ধরণের দক্ষিণ এশিয়া দেখতে চাই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে শীর্ষ চিন্তাবিদরা আলোচনা করবেন।
২০০৮ সালে দ্য সাউথ এশিয়া ইকোনোমিক সামিট (এসএইএস) গঠন করা হয়। বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি), শ্রীলংকার ইনিস্টিটিউ অব পলিসি স্টাডিজ, ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ, পাকিস্তানের সাসটেইন্যবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউ, নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড , ইকোনোমিকস অ্যান্ড ইনভারন্টমেন্ট এসএইএস এর প্রতিষ্ঠাতা সদস্য।

basic-bank

Be the first to comment on "ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন শুরু"

Leave a comment

Your email address will not be published.


*