শিরোনাম

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রহমতপুর এলাকার কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কলসকাঠী এলাকার মিহির (৩৫) ও বরিশাল নগরের সাগরদী এলাকার মনির (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাইভেটকারটি খুলনা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর ২ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান। মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*