শিরোনাম

ঢামেকের বাথরুম থেকে হাতকড়া উদ্ধার

নিউজ ডেস্ক :  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় রেডিওলজি বিভাগের বাথরুম থেকে দড়ি বাঁধা অবস্থায় পরিত্যক্ত হাতকড়া পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে কালাম নামে এক আনসার সদস্য রেডিওলজি বিভাগে দায়িত্ব পালন করতে গেলে এই হাতকড়াটি পড়ে থাকতে দেখেন।

তিনি হাতকড়ার বিষয়টি শাহবাগ থানায় অবগত করে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলি‍শের কাছে জামা দিয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, হাতকড়া পরে থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো আসামি পালিয়েছে কিনা তাও বের করা হবে।

 

basic-bank

Be the first to comment on "ঢামেকের বাথরুম থেকে হাতকড়া উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*