শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকারের টাকা ফেরতের রায় বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ১২০০ কোটি টাকা ফেরতের বিষয়ে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

আজ বুধবার এ-সংক্রান্ত আপিল শুনারি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী।

এর আগে হাইকোর্টের রায়ে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া এ ১২০০ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

basic-bank

Be the first to comment on "তত্ত্বাবধায়ক সরকারের টাকা ফেরতের রায় বৃহস্পতিবার"

Leave a comment

Your email address will not be published.


*