শিরোনাম

তানোরে চোলাই মদসহ তিনজন আটক

নিউজ ডেস্ক : রাজশাহীর তানোরে বুধবার দিবাগত রাতে চুলাই মদসহ আটক ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মথুরাপুর গ্রামে। এ ঘটনায় তানোর থানায় মদকদ্রব্য আইনে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার গোলস্নাপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে শরিউল ইসলাম (৩২), মিয়াজান সরদারের ছেলে মজিদুল সরদার (৫০) ও হাবিবুর রহমানের ছেলে হিরু (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই রায়হান মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লিটার চুলাই মদসহ তাদেরকে আটক করে। এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে জেলহাজতেপাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "তানোরে চোলাই মদসহ তিনজন আটক"

Leave a comment

Your email address will not be published.


*