শিরোনাম

তামিম-ইমরুল-মমিনুলের বিদায়

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আজ রবিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৭২ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে এখন চাপে সফরকারীরা।

ফিরে গেছেন তিন টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং মমিনুল হক।
ইনিংসের শুরুতেই বিদায় নেয় ইমরুল কায়েস (৮)। দলীয় ২২ রানে সিভি মিলিন্দ বলে হার্ডিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইমরুলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। অঙ্কিত চৌধুরীর বলে ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হয়ে ফিরে যান দেশসেরা এই ওপেনার।

এরপর দলীয় ৭২ রানের ফিরে যান আরেক নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক (৫)। দলকে এই মুহূর্তে টেনে নিয়ে যাচ্ছেন সৌম্য সরকার (৫০) এবং মাহমুদ উল্লাহ রিয়াদ (২)।

basic-bank

Be the first to comment on "তামিম-ইমরুল-মমিনুলের বিদায়"

Leave a comment

Your email address will not be published.


*