শিরোনাম

তামিম-মুমিনুল এগিয়ে নিচ্ছেন দলকে

নিউজ ডেস্ক : শ্রীলংকা একাদশের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার (০২ মার্চ)। দুই দিনের এই ম্যাচে টসে হেরে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। আর একমাত্র এই ম্যাচের প্রথম সেশনে দুরন্ত করেছে বাংলাদেশ দল।
মোরাতোয়ার তিরন্নে ফার্নান্দো স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও পরে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে মুশফিকবাহিনী। ব্যক্তিগত ৯ রানে সামারাকুনের বলে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন তামিম ইকবাল এবং মুমিনুল হক।
লাঞ্চ বিরতির থাকে তামিমের ৩৮ এবং মুমিনুল ৪৭ রানে বাংলাদশের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ১০৭ রান। অপরাজিত ছিলেন। এ প্রতিবেদন লেখা অব্দি বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬০ রান। লাঞ্চের পরও দারুণভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ। এরই মধ্যে তামিম (৬৮) ও মুমিনুল (৬৫) দু’জনই হাফসেঞ্চুরি করেছেন।
বাংলাদেশ স্কোয়াড :
লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান , সৌম্য সরকার, শুভাশীষ রায়, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্টস একাদশ:
রুমেশ বুড্ডিকা, দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক ও অধিনায়ক), রন চন্দ্রগুপ্ত, ওয়ানিদু হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্দো, লিও ফ্র্যান্সিসকো, প্রভিন জয়বিক্রম, চামিকা করুনারত্নে, কাভিন্দু কুলাসেকারা, কামিন্দু মেন্ডিস, লাহিরু সামারাকুন এবং রোশেন সিলভা।

basic-bank

Be the first to comment on "তামিম-মুমিনুল এগিয়ে নিচ্ছেন দলকে"

Leave a comment

Your email address will not be published.


*