নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার উপর জারিকৃত হাইকোর্টের রুল খারিজ করে দেয়া হয়েছে। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই।
২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করে। সম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

Be the first to comment on "তারেককে আত্মসমর্পণের নির্দেশ"