শিরোনাম

তারেক-মিশুক নিহতের মামলার রায়ে বাসচালকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের মামলার রায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফাইজুল কবীর এ রায় দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদ, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন। এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "তারেক-মিশুক নিহতের মামলার রায়ে বাসচালকের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*