শিরোনাম

তাসকিনের জোড়া আঘাত

নিউজ ডেস্ক : বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। হায়দরাবাদ টেস্টে আবারও নাটকীয় মোড় নিচ্ছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হেনেছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। তুলে নিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় এবং লোকেশ রাহুলের উইকেট।

প্রথম ইনিংসেও লোকেশ রাহুলকে প্রথম ওভারেই আউট করেছিলেন তিনি। এবার তার প্রথম শিকার হলেন মুরালি বিজয়। ডানহাতি এই পেসারের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ৭ রানে থামেন বিজয়। ভারতের দলীয় রান তখন ১২। পরবর্তী ওভারে এসে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকারে পরিণত হন লোকেশ রাহুল। তরুণ ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লোকেশ রাহুল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ৩৬। উইকেটে আছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। ভারতের লিড ৩৩৭ রান।

basic-bank

Be the first to comment on "তাসকিনের জোড়া আঘাত"

Leave a comment

Your email address will not be published.


*