শিরোনাম

তিন ভাইবোনকে হত্যা : ঘাতক ভাই আটক

নিউজ ডেস্ক : নরসিংদী সদর উপজেলায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক বড় ভাই রুবেল হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের জঙ্গলে পালিয়ে থাকা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়ায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে হত্যা করে রুবেল।
নিহতরা হলো ইয়াসিন (১০), মরিয়ম (৭) ও মাহিয়া (৫)। এ সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আতিকুর নামে তাদের আরেক ভাই।
নিহত সবাই আলোকবালীর পূর্বপাড়ার আবু কালাম মিয়ার সন্তান।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে রাতে রুবেল হোসেন তার ছোট ভাই ইয়াসিন, বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এলাকাবাসী রুবেলকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "তিন ভাইবোনকে হত্যা : ঘাতক ভাই আটক"

Leave a comment

Your email address will not be published.


*