শিরোনাম

তিন সেঞ্চুরিতে বাংলাদেশকে বিশাল টার্গেট দিল ভারতীয় ‘এ’ দল

নিউজ ডেস্ক : হায়দরাবাদ টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয় ‘এ’ দল। বাংলাদেশের ৮ উইকেটে ২২৪ রানের জবাবে ৮ উইকেটে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। বাংলাদেশের চাইতে তার এগিয়ে ২৩৭ রানে। পাঞ্চাল এবং আইয়ারের পর ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয় শংকর।

প্রথম দিনেই ৮ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৫৮ এবং সৌম্য সরকার ৫২ রান করেন। এ ছাড়া বলার মতো রান কেউ করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রান পিছিয়ে থেকে ১ উইকেটে ৯১ রানে প্রথম দিন শেষ করে ভারতীয় ‘এ’ দল। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন ওপেনার পাঞ্চাল। শেষ পর্যন্ত ১০৩ রান করে তিনি অবসর নেন। সময়ের সাথে সাথে রানের চাকা ঘুরতে থাকে। ১০০ রান করে অবসর নেন শ্রেয়াস আইয়ার। এরপরই বাংলাদেশকে ম্যাচে ফেরান শুভাশিস এবং তাইজুল।

প্রথম দিনে শুভাশিস তুলে নিয়েছিলেন অভিনব মুকুন্দর (১৬) উইকেট। দ্বিতীয় দিনে তার শিকার হন রিষভ পান্ত (১৯) এবং ইশাঙ্ক জ্যাগি (২৩)। রিষভকে শফিউল ইসলামের এবং ইশাঙ্ককে নিজের তালুবন্দি করেন শুভাশিস। এরপর ইশান কিষাণকে (১১) মুশফিকের গ্লাভসবন্দি করে আউট করেন তাইজুল। ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও (৭) তাইজুলের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

কিন্তু ঝড়ো গতিতে ব্যাট চালাতে থাকেন ৮ নম্বরে নামা বিজয় শংকর। তিনি মাত্র ৮১ বলে ১৪ চার এবং ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নীতিন সায়নি ৬৬ রান করে তাইজুল ইসলামের তৃতীয় শিকারে পরিণত হন। শুভাশিস-তাইজুল দুজনেই ৩টি করে উইকেট নেন।

basic-bank

Be the first to comment on "তিন সেঞ্চুরিতে বাংলাদেশকে বিশাল টার্গেট দিল ভারতীয় ‘এ’ দল"

Leave a comment

Your email address will not be published.


*